২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কার্গোসহ ৩৫০ বস্তা সার জব্ধ

চাঁদপুরে পাঁচ নম্বর ঘাট থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৫০ বস্তা সার জব্ধ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পাঁচ নম্বর ঘাট থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৫০ বস্তা সার জব্ধ উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড সদস্যদের অভিযান চলাকালে চোরাকারবারিরা দুটি কার্গো ফেলে পালিয়ে যায়। পরে কার্গোতে তল্লাশি চালিয়ে ৩৫০ বস্তা সার পাওয়া যায়। কোস্টগার্ডের ধারণা, এগুলো পাচারের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো। জব্ধ করা সার ও কার্গো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২২৩৯ ঘ.