ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে প্রস্তুতির বিষয়গুলো চূড়ান্ত করতে নয়া দিল্লি গেছেন শেখ হাসিনার দুই উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ভারতের উদ্দেশে রওনা হন। গওহর রিজভীর ব্যক্তিগত সহকারী দেবব্রত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেবব্রত জানান, দুই উপদেষ্টা ১৮ বা ১৯ অগাস্ট দেশে ফিরতে পারেন।
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা রয়েছে।
ভারতে বাংলাদেশ হাই কমিশন সোমবার জানিয়েছে, এই সফরে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার। ওই সাক্ষাতে ভারতের দেওয়া একশ কোটি ডলার ঋণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে।
গতবছর জানুয়ারিতে হাসিনার ভারত সফরের সময় ওই ঋণের বিষয়ে সম্মতি দেয় ভারত। ওই সফরেই মনমোহনকে ঢাকা আসার আমন্ত্রণ জানান হাসিনা।
সফরে মনমোহনের কাছ থেকে যেসব ঘোষণা আসতে পারে তা নিয়েও মশিউর রহমান ও গওহর রিজভী ভারতীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রস্তুতি জানতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রী দুই উপদেষ্টার দেখা করার কথা।
ভারতে বাংলাদেশের হাই কমিশনার তারিক আহমেদ করিম সোমবার এক অনুষ্ঠানে বলেন, "প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরের মতোই প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর ঐতিহাসিক হবে।
"বাংলাদেশ-ভারত সম্পর্কে যা কিছু অমীমাংসিত, তা ওই সফরে ঠিক হবে বলে আমরা আশা করি।"
মনমোহনের সফরের প্রস্তুতি এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম স
bdnews24