নাটোর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ক্রসফায়ারের বিরুদ্ধে মামলাকারী এক ব্যক্তির ভাই ও ভাস্তেকে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। ওই ব্যক্তির অভিযোগ, হামলাকারীরা তার করা মামলারই আসামি।
সোমবার সকালে সিংড়া উপজেলার বামিহালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। গুলিবিদ্ধ আফজাল হোসেন (৪৫) এবং তার ভাস্তে এনামুলকে (৩২) ঢাকায় পাঠানো হয়েছে।
আফজালের ভাই আনছার আলীকে ২০০৮ সালের ২৭ জুলাই হত্যা করা হয়েছিলো। এরপর পুলিশ ঘটনাটিকে ক্রসফায়ার বললেও তার বিরুদ্ধে মামলা করে আনছার পরিবার। সাত পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় আজাদুল ও সেলিমকে ওই মামলায় আসামি করা হয়। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে আনছারকে হত্যার বিষয়টি প্রমাণিত হয়।
গুলিবিদ্ধ আফজালের ভাই বাবুল সাংবাদিকদের জানায়, সোমবার সকাল ৯টায় বামিহাল বাজারে আজাদুল, সেলিম রেজা, আলমাছ ও আলমগীর হোসেন আফজাল ও এনামুলকে অস্ত্র নিয়ে ধাওয়া করে। তারা এনামুলকে পাঁচটি এবং আফজালকে তিনটি গুলি করে।
গুলি করার পর এনামুলের একটি হাতও ভেঙে দেয় তারা, বলেন তিনি।
কথিত ক্রসফায়ারের বিরুদ্ধে ওই মামলায় সিংড়া থানার তৎকালীন ওসিসহ সাত পুলিশকে কারাগারে পাঠালেও স
bdnews24