টাঙ্গাইল, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- লালমনিরহাট শহরের কলেজ বাজার এলাকার খন্দকার আবদুর রশীদ বকুল (৩০), আদিতমারী উপজেলার গিন্নাবাড়ি গ্রামের আমিনুল ইসলাম (২৪) ও দেওভোগ গ্রামের আজাদুল (২৩)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি হেলালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতরা লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী ছিলেন। আনালিয়াবাড়ি এলাকায় যান্ত্রিক ত্র"টির কারণে বাসটি থামিয়ে মেরামত করা হচ্ছিল। ওই তিনজন তখন রেললাইনের ওপর দাঁড়িয়ে গল্প করছিলেন।
ওসি বলেন, "অসতর্ক থাকায় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তারা।"
নিহতদের স্বজনরা সন্ধ্যায় জিআরপি পুলিশের সহায়তায় জেলা ম্যাজিট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৪ ঘ.
bdnews24