২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে গুলিতে ইউপি সদস্য নিহত

রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

রাঙামাটি, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। সদর ইউনিয়নের কুসুমছড়ি এলাকায় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহত গোপাল চাকমা(৩০) সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। জুড়াছড়ি সদর ইউপির চেয়ারম্যান ক্যানন চাকমা সাংবাদিকদের বলেন, জুড়াছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কুসুমছড়ি এলাকায় নিজের ঘরের দরজায় বসে লেখালেখি করছিলেন গোপাল। রাত ৮টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বলতে পারেননি ক্যানন। তবে স্থানীয়দের ধারণা, নির্বাচনী প্রতিপক্ষ গোপালকে হত্যা করতে পারে। নিহত গোপাল চাকমার তিন বছরের একটি ছেলে ও নয় বছরের একটি মেয়ে রয়েছে। জুড়াছড়ি থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০৫ ঘ.