২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন ক্যাথরিন-জলি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে অন্য দুজন হাসপাতালেই থাকছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে অন্য দুজন হাসপাতালেই থাকছেন। রোববার দুর্ঘটনার পর এ চার জনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দুর্ঘটনায়ই প্রাণ হারান ক্যাথরিনের স্বামী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন। স্কয়ার হাসপাতালের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম রোববার বিকালে সাংবাদিকদের বলেন, ক্যাথরিনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে চিত্রশিল্পী দিলারা বেগম জলিকেও। জলির স্বামী আহত ঢালী আল-মামুনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে বলে জানান তিনি। দুর্ঘটনায় মামুনের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে যায়। এছাড়া তারেক মাসুদের প্রোডাকশন সহকারী সাইদুল ইসলামকে কেবিনে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/১৯৪০ ঘ.