২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাত ১২টার দিকে পাহাড়তলী থানার মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, শনিবার রাতে মাদক বিক্রেতাদের ধরতে পাহাড়তলী থানায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে সড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ রোববার ভোররাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে দুশ' পিস ইয়াবা ট্যাবলেটসহ লিয়াকত আলী (২৫) ও হেলাল উদ্দিন (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নুরুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/১৯২৭ ঘ.