ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ আখতারুজ্জামান বলেছেন, বিএনপিনেত্রী খালেদা জিয়ার ১৫ অগাস্ট জন্মদিন পালন দেশে বিদ্বেষপূর্ণ রাজনৈতিক সংস্কৃতিকে উস্কে দেয়।
শনিবার মহাখালীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিরোধী রাজনৈতিক মতাদর্শ এবং নেতৃত্বের প্রতি তরুণ সমাজকে শ্রদ্ধাশীল হতে শেখায় না।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, "আপনি পতাকা, সংবিধান, সংসদ সবই মানবেন কিন্তু সংবিধানের ধারা মানবেন না এটা কীভাবে সম্ভব?"
গত ৩০ জুন সংসদে সংশোধিত সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্য পরিবারের অনেক সদস্যসহ শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। দিনটি বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়।
জাতীয় এবং দলের স্বার্থে শোক দিবসে জন্মদিন পালনের সিদ্ধান্ত থেকে সরে আসতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান আখতারুজ্জামান।
১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বিতর্ক রয়েছে। কাগজপত্রে তার ভিন্ন দু'টি জন্ম তারিখের উল্লেখ থাকায় এবং শুধু সা
bdnews24