২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাথরিন মাসুদ আশঙ্কামুক্ত

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্যাথরিন মাসুদ আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্যাথরিন মাসুদ আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের পরিচালক অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাথরিনের অবস্থা গুরুতর নয়। তিনি মাথার এক পাশে আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।" দুপুরে মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীর ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়। তারেকের স্ত্রী ক্যাথরিন ছাড়াও চিত্রশিল্পী ঢালী আল-মামুন, তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের প্রোডাকশন সহকারী সাইদুলও আহত হন এ দুর্ঘটনায়। মানিকগঞ্জ থেকে তাদের নিয়ে আসার পর বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী তাদের দেখতে স্কয়ার হাসপাতালে যান। জলিকে দেখে বেরিয়ে এসে মজিবুর রহমান ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলির অবস্থা গুরুতর নয়। তিনি হাতে আঘাত পেয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএ/১৭৩৮ ঘ.