২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলী ওয়াসা পুকুরের স্লুইস গেট এলাকা থেকে কালো প্যান্ট ও চেক গেঞ্জি পরিহিত যুবকটির লাশ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, তার বয়স ২৪ বছর। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ স্লুইসগেটে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/১৮০০ ঘ.