২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা ভোগের পর ফিরলেন ১৩ বাংলাদেশি

বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ১৩ বাংলাদেশি, যার বেশিরভাগই কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

দিনাজপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ১৩ বাংলাদেশি, যার বেশিরভাগই কিশোর। শুক্রবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চেকপোস্টে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। ফিরে আসা বাংলাদেশিরা হলেন- লিটন বাবু (২০), আলম হোসেন (২৮), শাহিদুর রহমান (১৯), প্রভাত চন্দ্র রায় (৩০), সুবল চন্দ্র রায় (২৮), মকলেছ মণ্ডল (২৮), মনছুর আলী (৩০), রনজিত বিশ্বাস (২০), রুবেল ওরাঁও (১৭), বিপ্ল