ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগে মো. রাশেদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
শুক্রবার সকালে জে এন শাহ রোডের একটি বাসা থেকে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয় বলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ধারণা রাশেদ আত্মহত্যা করেছেন। তবে তার শোবার ঘরে একটি ক্যালেন্ডারের পেছনে লেখা ছিল- এই মৃত্যুর জন্য তার স্ত্রী ও শাশুড়ি দায়ী।
"হাতের লেখাটি রাশেদের কি না- তা আমারা খতিয়ে দেখছি," যোগ করেন কামরুজ্জামান।
ময়নাদতন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৬৩৪ ঘ.
bdnews24