২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিকে বাস নেই, অন্যদিক যানজট

সড়ক মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ থাকায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে গাজীপুর হয়ে চলাচল বন্ধ থাকায় নবীনগর-বাইপাইলসহ বাইপাস সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সাভার/গাজীপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ থাকায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর প্রভাব পড়েছে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলে চলাচলেও। অন্যদিকে গাজীপুর হয়ে চলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় নবীনগর-বাইপাইলসহ বাইপাস সড়কগুলোতে ছিলো তীব্র যানজট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে ১২টি রুটের পরিবহন মালিকরা বুধবার থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও গর্ত সৃষ্টি হওয়ায় তা ঠিক না হওয়ায় পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মহাখালীভিত্তিক পরিবহন মালিক সংগঠনের অন্যতম নেতা ওসমান আলী। তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও মহাসড়ক কর্তৃৃপক্ষ সড়ক মেরামতের প্রতিশ্র"তি দিয়েও তা কার্যকর করেনি। রাজধানীর মহাখালী হতে এ ১২ রুটে ৩০০ বাস চলে প্রতিদিন, যাতে প্রায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করে। বৃহস্পতিবার বোর্ড বাজার থেকে কিছু আন্তঃজেলা বাস চলাচল করলেও বোর্ড বাজার থেকে যাত্রীদের লেগুনা কিংবা হেঁটে চান্দনা চৌরাস্তায় আসতে দেখা যায়। উত্তরাঞ্চলের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের। চান্দনা চৌরাস্তা থেকে উত্তরাঞ্চলের দিকে সীমিত সংখ্যক বাস চলাচল করলেও সেগুলোতে ছিলো প্রচণ্ড ভিড়। তবে সড়ক মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাকের সংখ্যাধিক্য লক্ষ্য করা গেছে। কিছু গাড়ি বিকল্প পথে ও ধীর গতিতে চলতে গিয়ে চান্দনা-চৌরাস্তা এলাকায় সৃষ্টি করে তীব্র যানজট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকা ও উল্কা সিনেমা হলের পশ্চিম পাশে বড় গর্ত থাকায় কিছু (কাপাসিয়া, শ্রীপুরগামী) বাস ভোগড়া বাইপাস ও নাওজোর হয়ে কিংবা নবীনগর-চন্দ্রা সড়কে গিয়ে) চান্দনা চৌরাস্তা হয়ে ময়মনসিংহ মহাসড়কে যাওয়ার পথে ওই যানজটের সৃষ্টি হয়। বেলায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ময়মনসিংহে যাওয়ার জন্য চান্দনা চৌরাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। তিনি বলেন, "দুই ঘণ্টা ধরে বসেও বাস পাইনি।" এরপর ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জয়দেবপুর যাত্রা করেন তিনি। আব্দুল জব্বার (৫৫) নামে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জগামী এক ব্যক্তি বোর্ডবাজার এলাকা থেকে হেঁটে চান্দনা চৌরাস্তায় আসেন। কিন্তু কয়েক ঘণ্টায়ও বাস পাননি তিনি। বাস না থাকায় দুর্ভোগে পড়তে হয় ঢাকার বিভিন্ন স্কুল-কলেজগামী গাজীপুরের শিক্ষার্থীদেরও। বুধবার রাতে চান্দনা চৌরাস্তা সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় পাশাপাশি দুটি ট্রাক একটি একটি গর্তে আটকে গেলেও রাস্তার পশ্চিম পাশের অংশে (ঢাকা থেকে ময়মনসিংহগামী অংশে) বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত তা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম সাংবাদিকদের জানান, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলের উপযোগী নেই। মহাসড়কে স্থানে স্থানে পানি জমে ও ছোট বড় গর্ত হয়ে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। "বুধবার ইঞ্জিনে পানি ঢুকে মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকার আশে-পাশে পাঁচটি ও মাওনা এলাকায় ১৫-১৬টি বাসের ইঞ্জিন নষ্ট হয়েছে। যার প্রতিটি সারাই করতে এখন মালিকদের ৭০-৭৫ হাজার টাকা করে খরচ করতে হচ্ছে। শুধু তাই নয়, এসব রাস্তায় ধীর গতিতে চলতে গিয়ে দীর্ঘ যানজট হওয়া ছাড়াও অতিরিক্ত জ্বালানি খরচ হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা", বলেন তিনি। কালাম বলেন, তাই মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ (আংিশক) ও নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ১২টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল বলেন, ইতোপূর্বে জুলাই মাসে একই কারণে জেলা প্রশাসন ও যোগাযোগমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তার পুরোপুরি বাস্তবায়ন নেই। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জলাবদ্ধতার জন্য সড়ক ও জনপথ বিভাগের গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বি পানি নিষ্কাশন ব্যবস্থার ত্র"টি এবং সড়কের উভয় পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানাকে দায়ী করেন। তিনি বলেন, "ডাইং ও ওয়াশিংসহ বিভিন্ন কারখানার পানি নিষ্কাশন লাইন সড়কের ওপর ও পাশের ড্রেনে ছেড়ে দেওয়ায় পানি উপচে সড়কের ওপর তা জমে রাস্তা নষ্ট হচ্ছে।" গাজীপুরে সড়ক খারাপ থাকায় টঙ্গী-বাইপাইল সড়কে চাপ বেড়ে যায়। এর মধ্যে জামগড়া বাস স্ট্যান্ড, ইউনিক স্ট্যান্ডে গর্ত সৃষ্টি হওয়ায় ওই সড়কে ৩ থেকে ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। নবীনগর-বাইপাইল সড়কের পল