২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিইআরসির বাক্সে প্রথম অভিযোগ- 'গ্যাস নেই'

নিয়ন্ত্রক সংস্থা বলছে, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ে গ্রাহকদের অভিযোগের কথা শুনতে একটি 'সেল' খুলেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রথম দিন বৃহস্পতিবার এই সেলে রাখা বাক্সে জমা পড়া একটি অভিযোগে গ্যাস সংকটের কথা জানিয়েছেন একজন গ্রাহক। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, এসব অভিযোগের ভিত্তিতে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিখিত অভিযোগ পাওয়ার পর সেলের সদস্যরা প্রথমে তা যাচাই করে দেখবেন। এরপর সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার ব্যাখ্যা চাওয়া হবে।" "ব্যাখ্যা সন্তোষজনক মনে হলে অভিযোগকারীকে বাস্তবতা বিবেচনা করার অনুরোধ জানানো হবে। তবে ব্যাখ্যা সন্তেুাষজনক না হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সুপারিশ করা হবে," যোগ করেন তিনি। সন্তেুাষজনক ব্যাখা প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান আরো বলেন, "দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ কম। কেউ যদি নিরবচ্ছিন্ন সরবরাহ না পাওয়ার অভিযোগ করে, তা হলে তার সমাধান তো করা সম্ভব না। এক্ষেত্রে গ্রাহকদেরও বিষয়টি বুঝতে হবে।" রোজা শুরুর কয়েকদিন আগে থেকে বিদ্যুতের লোড-শেডিংয়ের মাত্রা বাড়ায় মুন্সীগঞ্জ, গাইবান্ধা, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় অসন্তোষ। এছাড়া বিভিন্ন স্থানে বাসাবাড়িতে গ্যাস সরবরাহেও বিঘ