২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৭ লাখ ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৭ লাখ ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কের চামাগ্রাম এলাকা থেকে মনিরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি শহরের আলীনগর মহল্লার এনামুল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে চামাগ্রাম এলাকায় মনিরুলের মটর সাইকেল থামিয়ে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪১ ঘ.