২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় যুবকের লাশ

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের অলিনগর তেল ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি ৩/৪ দিনের পুরানো। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো নৌ-দুর্ঘটনায় যুবকটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, রাজধানীর বাড্ডা এলাকার আফরোজা বেগম সড়কের একটি ভবনের দোতলার ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা আক্তার (১৫) ওই এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এএল/১৬১৯ ঘ.