ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের একটি প্রতিবেদনের বিষয়ে দ্বিতীয় দফায় একটি সংক্ষিপ্ত প্রতিবাদলিপি পাঠিয়েছে বাংলাদেশ। পত্রিকার পরবর্তী সংখ্যায় এটি প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে।
গত ৩০ জুলাই ইকোনমিস্টে প্রকাশিত 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ' শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত।
ওই প্রতিবেদনের বেশ কিছু বক্তব্যের বিষয়ে আপত্তি জানিয়ে ৪ অগাস্ট ১৩৬২ শব্দের একটি প্রতিবাদলিপি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৫ অগাস্ট ইকোনমিস্টের অনলাইন সংস্করণে তা প্রকাশও করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় পত্রিকাটির ছাপা সংস্করণেও প্রতিবাদলিপিটি প্রকাশের অনুরোধ জানালে ইকোনমিস্ট 'এতো দীর্ঘ' লেখা প্রকাশের ব্যাপারে তাদের সীমাবদ্ধার কথা জানায়।
এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দ্বিতীয় দফায় ৩০০ শব্দের একটি প্রতিবাদলিপি পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকোনমিস্ট কর্তৃপক্ষ পত্রিকার আগামী সংখ্যায় এই প্রতিবাদলিপি প্রকাশের প্রতিশ্র"তি দিয়েছে।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, "ভারতীয় অর্থ এবং পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফুটতে শুরু করে।"
এই বক্তব্যকে 'অশোভন ও সাংবাদিকতার নৈতিকতা বিবর্জিত' উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক মো. শামীম আহসান স্বাক্ষরিত সংক্ষিপ্ত প্রতিবাদলিপিতে বলা হয়, "এটা পুরেপুরি মিথ্যা এবং গণতন্ত্রকামী একটি জাতির প্রতি অপমান।"
২০০৮ সালে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসে উল্লে
bdnews24