গাজীপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে ১২টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।
মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও গর্ত সৃষ্টি হওয়ায় 'চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত' মহাখালী বাস টার্মিনাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
অবশ্য গাজীপুর-চৌরাস্তা থেকে বুধবার দুপুরেও উত্তরাঞ্চলের কয়েকটি রুটে সীমিত সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস, সাইনবোর্ড, বাসন সড়ক, মালেকের বাড়ি, উল্কা সিনেমা হলের পশ্চিম পাশের এলাকা এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।
"পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই মহাসড়কে হাঁটু পানি জমে যায়। পিচ উঠে যাওয়ায় রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তায় আমাদের ৭০০ গাড়ি চলে। ইঞ্জিনে পানি ঢুকে গত কয়েকদিনে কমপক্ষে ২০টি বাসের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সংস্কার না হওয়া পর্যন্ত এই সড়কে যান চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।"
মো. আবুল কালাম বলেন, "এ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন "এটা ধর্মঘট নয়। সড়কের পরিস্থিতির কারণে আমরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।"
মহাখালী থেকে গাজীপুর-চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহের ১২টি রুটে বাস চলাচল করে বলে পরিবহন মালিকরা জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাজীপুর শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল সরকার জানান, গত জুলাই মাসে এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও যোগাযোগ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
"কর্তৃপক্ষ শিগগিরই এ সড়ক সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় বাস মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।"
সড়ক মেরামতের আহ্বান বিজিএমইএর
গাজীপুর, আশুলিয়া ও কোনাবাড়ি এলাকায় সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় ওই এলাকার পোশাক শিল্প-কারখানাগুলোর স্বার্থে ঢাকা-আব্দুল্ল
bdnews24