২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা তাহের কারাগারে

সরকারকে হুমকি দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মো. তাহেরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে হুমকি দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মো. তাহেরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শাহবাগ থানার এ মামলায় তিনি বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আকতারুজ্জামান। এ আদালতে সরকারি আইন কর্মকর্তা অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের অগাস্টে পুলিশ শাহবাগ থানায় এ মামলা করে। সাবেক সংসদ সদস্য তাহেরের আইনজীবী আব্দুর রাজ্জাক জামায়াত নেতাকে কারাগারে যাওয়ার খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। গত বছরের ৪ অগাস্ট এক গোলটেবিল আলোচনায় তাহেরের বক্তব্য নিয়ে এ মামলাটি হয়। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত 'সংবিধান সংশোধন, বর্তমান ও ভবিষ্যত বাংলাদেশের বাস্তবতা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য তাহের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দিয়ে বলেছিলেন- "যথাসময়ে সরকারের যথাযথ ব্যক্তিদের বিরুদ্ধে জামায়াতের রিজার্ভ ফোর্স প্রয়োগ করা হবে।" ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহেরের বিরুদ্ধে এরপর ডজন খানেক মামলা হয়। এর মধ্যে শাহবাগ থানায় হয় এ মামলা। তাহের উচ্চ আদালত থেকে এ মামলায় অভিযোগপত্র আদালতে উত্থাপনের আগ পর্যন্ত জামিনে ছিলেন। স