২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

খাগড়াছড়ি, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোররাতে উপজেলার ১০ নম্বর আলুটিলা বটতলী এলাকা থেকে ভিডিপি ও গুচ্ছগ্রামের নেতা মো. আবুল কালাম লিডার (৪৫) কে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে মাটিরাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিশেষ মহলের ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন ও গুচ্ছগ্রাম ভিডিপি নেতা সেজে গোপনে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করে আসছিলেন আবুল কালাম। কালামকে চট্টগ্রাম র‌্যাব-৭ সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে ওসি বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬০৬ ঘ.