ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের দুই মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও জহিরুল হকের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
পুলিশের দায়ের করা দুটি মামলার মধ্যে এজলাসে হট্টাগোলের ঘটনায় ১৪ আসামির মধ্যে ১১ জন আগাম জামিন চেয়ে আবেদন করেন। সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া ও তৌহিদুল ইসলাম ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। রেজোয়ান আহম্মেদ আবেদন করেননি।
অন্য মামলায় আসামির তালিকায় রয়েছে নয় আইনজীবীর নাম। এদের মধ্যে অ্যাডভোকেট এম অলিউর রহমান বুধবার সকালে জামিন আবেদন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এনামুল হোসেন গাফফার দুই মামলাতেই জামিন আবেদন করলেও অসুস্থতার কারণে প্রথম থেকেই আদালতে আসেননি।
দুই পক্ষের আইনজীবীদের মতবিরোধ
আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এই আইনজীবীরা অন্য বেঞ্চে আবার আবেদন করতে পারবেন কি-না তা নিয়ে রাষ্ট্রপক্ষ ও জামিন প্রার্থী আইনজীবীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত জামিনপ্রার্থীদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় এ আদেশ হয়েছে। তাই তারা হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে জামিন চাইতে পারবেন না।
"এখন পুলিশ বা নিু আদালতে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই তাদের।"
অ্যাটর্নি জেনারেল বলেন, আগাম জামিনের নিয়মই হলো জামিনপ্রার্থীকে আদালতে হাজির থাকতে হবে। তাদের অনুপস্থিতিতে কোনো আইনজীবী তাদের পক্ষে আগাম জামিনের আবেদনের শুনানি করতে পারেন না।
অন্যদিকে জামিন প্রার্থীদের আইনজীবী ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, "আমরা 'উপস্থাপিত হয়নি' মর্মে খারিজের আবেদন করেছি। আদালত সেই মর্মে আদেশ দিয়েছে। ফলে আমাদের অন্য বেঞ্চে যেতে বাধা নেই। তবে নতুন আবেদনে এই বেঞ্চের আদেশের কথা উল্লেখ করতে হবে।"
আদালত সরাসরি 'খারিজ' শব্দটি উল্লেখ করেছেন কি-না, এমন প্রশ্নের জবাবে বাদল বলেন, "আদালত বলেছে, আমরা মামলার মেরিটের ওপর রায় দিচ্ছি না। তাই সরাসরি খারিজ বললেও তা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে বলে গণ্য হবে।"
সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানিতে গত বুধবার হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল হয়। একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে।
এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। প্রথম মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ আনা হয়।
এ মামলায় আসামিরা হলেন- পাপিয়া, কামরুল ইসলাম সজল, শরীফউদ্দিন আহমেদ, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, মাহমুদ আরেফিন স্বপন, আবদুল
bdnews24