২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে শেহনাজ

মাদক রাখা ও বিক্রির অভিযোগে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক রাখা ও বিক্রির অভিযোগে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। একদিনের হেফাজত (রিমান্ড) শেষে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম তানভীর আহমেদের আদালতে শেহনাজকে হাজির করা হলে তিনি এ আদেশ দেন। এসময় শেহনাজের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন জানালে তা নাকচ করেন বিচারক। শেহনাজকে এদিন কোর্ট হাজতে আনা হলেও এজলাসে তোলা হয়নি। গত রোববার শেহনাজকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন নিজেদের হেফাজতে পেয়েছিলো পুলিশ। শনিবার ভোররাতে ধানমণ্ডির একটি বাড়ি থেকে ইয়াবা সেবনরত অবস্থায় শেহনাজসহ (২৮) তার সঙ্গী তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- তাইয়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম। মাদক রাখা ও বিক্রির অভিযোগে ওইদিনই চারজনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলাটি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/আরএ/১৬৩১ ঘ.