রংপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের হাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, সৈয়দপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লিমা পরিবহন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীসহ দুজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে নয় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে আরো এক যাত্রী মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৩৫৪ ঘ.
bdnews24