২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১তম বিসিএস লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে

৩১তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ২১২ জনের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ২১২ জনের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। মঙ্গলবার সরকারি কর্মকর্মকমিশন-পিএসসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গত ২৭ মে ৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নিয়েছিলো ১ লাখ ৪১ হাজার ৪৬৫ চাকরিপ্রার্থী। গত ২২ জুন প্রিলিমিনারির ফলাফল প্রকাশ হয়। সরকারি চাকরিতে নিয়োগের এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চাকরির জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২১৭ ঘ.