নোয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে সামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার সময় পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করেনি বলে তথ্য-প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
সোমবার দিনভর ঘটনাস্থল ও আশপাশের এলাকার লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ শেষে রাত সাড়ে ৯টার দিকে তদন্ত কমিটি পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) খসড়া প্রতিবেদন দেয়।
এসপি হারুনুর উর রশীদ হাযারী রাত ১০টার দিকে সাংবাদিকদের বলেন, পুলিশ যে ঘটনার সময় মিলনকে বাঁচানোর চেষ্টা করেনি, তদন্তে তার প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুব রশিদ বলেন, টেকেরবাজারে পুলিশের কাছ থেকে নিয়ে মিলনকে পিটিয়ে হত্যার সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশ যথাযথ ভূমিকা নেয়নি। পুলিশ তখন মিলনকে রক্ষায় কোনো উদ্যোগ না নেওয়ার পাশাপাশি চরম গাফিলতি করেছে বলেও তদন্তে বেরিয়ে এসেছে।
মাহবুব রশীদের নেতৃত্বাধীন কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আলী হোসেন এবং ডিবি পুলিশের ওসি বেলাল হোসেন।
এদিকে ৩ অগাস্ট আদালতে সামছুদ্দিন মিলনের (১৬) মা কহিনুর বেগমের দায়ের করা মামলাটি সোমবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, আদালত থেকে সন্ধ্যার পর তিনি মামলার কপি হাতে পান। সে অনুযায়ী মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়।
ওই মামলায় মিলনের মা চর ফকিরা গ্রামের কহিনুর বেগম অভিযোগ করেছেন, তার ছেলেকে ডাকাত সাজিয়ে হত্যা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও এক নারী সদস্যের স্বামীকে আসামি করা হয়েছে এ মামলায়।
এছাড়া গণপিটুনিতে ছয়জনের নিহত হওয়া, ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে।
গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে আলাদা ঘটনায় গণপিটুনিতে ছয়জন নিহত হয় বলে দাবি করেছিল পুলিশ। এর মধ্যে রহিমার টেক এলাকায় যে তিনজনের মৃত্যুর কথা বলা হয়েছিল, শামছুদ্দিন মিলন তাদেরই একজন।
তাকে পিটিয়ে হত্যা করার ঘটনার সময় মোবাইলে ধারণ করা ভিডিও রোববার একটি টেলিভিশনে স
bdnews24