২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

হবিগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভীবাজারের জুরি উপজেলার নয়াগ্রামের মাছ ব্যবসায়ী আলফাজ মিয়া (৩৮), পশ্চিম বাজিদ গ্রামের আবু মিয়া (৪৫) ও বড়লেখার ক্ষেত্রীফুল গ্রামের পিকআপ চালক আব্দুর রহিম (২৫)। বাসের আহত তিন যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু'টি রাস্তার পাশে পড়ে খাদের পানিতে ডুবে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ আলী ফরিদ জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ এবং মাধবপুর দমকল বাহিনীর সদস্যরা তিনঘণ্টা চেষ্টার পর গাড়ি দু'টি ও লাশ তিনটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.