চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিত্যক্ত জাহাজ আমদানির ক্ষেত্রে উৎসে কর (এআইটি) প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি।
সোমবার দুপুরে এক ফ্যাক্সবার্তার মাধ্যমে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম অর্থমন্ত্রীর কাছে এ অনুরোধ জানান।
ফ্যাক্সবার্তায় চেম্বার সভাপতি বলেন, জাহাজভাঙা শিল্প বর্তমানে দেশের রাজস্ব বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।
বিকাশমান এই শিল্পের গুরুত্ব উপলদ্ধি করে বর্তমান সরকার এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা করায় ইতোমধ্যে অনেক শিল্পোদ্যোক্তা এ খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে বলে উল্লেখ করেন চেম্বার সভাপতি।
তিনি বলেন, স
bdnews24