সিলেট, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রূপন কান্তি (৪৫) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে লাইন ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
দক্ষিণ সুরমা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে একটি ট্রাক রূপনের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১১ ঘ.
bdnews24