ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ অগাস্ট জন্মদিন পালন সংবিধান অবমাননার শামিল উল্লেখ করে খালেদা জিয়াকে এ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান।
তিনি বলেছেন, ওইদিন জন্মদিন পালন করলে সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করবে।
সোমবার এক বিবৃতিতে ১৫ অগাস্টের পরিবর্তে পরদিন বিরোধীদলীয় নেতা খালেদাকে জন্মদিন পালনের পরামর্শ দেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা।
১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। ২০০০ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। গতবছরও খালেদার প্রতি একই আহ্বান জানিয়েছিলেন আখতারুজ্জামান।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্যর হাতে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে সা
bdnews24