ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের আরজত পাড়া সেনাকল্যাণ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের পরনে রয়েছে জিন্সপ্যান্ট ও কালো রঙের শার্ট।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কৃপা সিন্দু বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৭২৪ ঘ.
bdnews24