২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালিয়াকান্দির রায়পুরে ডাকাতি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

রাজবাড়ী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। পুলিশ জানায়, রোববার ভোররাতে দৈনিক সংবাদ ও স্থানীয় সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সনজিৎ দাসের বাড়িতে এ ডাকাতি হয়। পুলিশ জানায়, ভোর রাত সাড়ে ৩টার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত সনজিতের বাড়িতে যায় এবং তার বড় ভাই কানাই লাল দাসের ঘরে ঢুকে। ডাকাতরা ৩২ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার,৭ ভরি রুপা, ৪টি মোবাইল ফোনসেট ও অন্যান্য জিনিসপত্র লুটে নিয়ে যায়। রোববার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কানাই লাল দাস বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৫ ঘ.