২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

রাজবাড়ী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । রোববার সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পুর্ব শত্র"তার জের ধরে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে অথবা অতিরিক্ত মদ পান করে আবেগের বশবর্তী হয়ে পানিতে ঝাপিয়ে পড়ে আর উঠতে পারেনি। ছাই রংয়ের জিন্স প্যান্ট ও লাল গেঞ্জি পরিহিত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৩০)। থানায় প্রথমে অপমৃত্যু মামলা করে ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮৩৬ ঘ.