২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে গৃহবধূ খুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মৌলভীবাজার, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। রোববার ভোর ৫টার দিকে উপজেলার উদনাছড়া চা বাগানের চার নম্বর ওয়ার্ডের ৮ নম্বর শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত মিনতি কালেঙ্গা (৩৫) ওই এলাকার সঞ্জু কালেঙ্গার স্ত্রী। শ্রীমঙ্গল থানায় মায়ের মৃত্যুর ঘটনার বর্ণনা দিতে গিয়ে মেয়ে শেফালী কালেঙ্গা (১৪) সাংবাদিকদের জানান, পারিবারিক বিষয় নিয়ে তার মা-বাবা প্রায়ই ঝগড়া করতেন। পাশের কক্ষে ঘুমিয়েছিলেন মা ও বাবা। ভোরে শব্দ শুনে জেগে দেখেন বিছানায় মায়ের গলা কাটা লাশ। বাবা কোথাও নেই। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে সে-ই খুন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.