২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় পুলিশ-সড়ক অরোধকারী সংঘর্ষের ঘটনায় মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

পঞ্চগড়, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুকে প্রধান আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন প্রায় এক হাজার ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় জেলখানায় আটক তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামুর জামিন আবেদন গত বুধবার নামঞ্জুর হয়। তার সমর্থকরা ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে তার মুক্তির দাবিতে বুড়াবুড়ি বাজারে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ ৫০ জন আহত হয়। চেয়ারম্যান কামু একজন গরু ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজি ও মারপিটের মামলায় ২৮ জুলাই থেকে কারাগারে আছেন। ওই মামলার অভিযোগে বলা হয়েছে, কামু ও তার লোকজন শালবাহান বাজারে ওই ব্যবসায়ীর বেশকিছু জমি জবর দখল করে মার্কেট নির্মাণ করেছে। এমন আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। তিনি ও তার লোকজন এসব ঘটনা ধামাচাপা দিতে সাধারণ লোকজনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছেন। এ ব্যাপারে পঞ্চগড়ের পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) শাহরিয়ার রহমান বলেন, ইউপি চেয়ারম্যান কামুর বিরুদ্ধে আদালতে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০৩৩ ঘ.