বাগেরহাট, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বৈধ কাগজ-পত্র না থাকায় বাগেরহাটে এক নার্সিংহোম ব্যবস্থাপককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান শহরের খানজাহানীয়া নার্সিংহোমের ব্যবস্থাপক মো. মিজানুর রহমানকে (৪০) তিন মাসের সশ্রম কারাদণ্ড, কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মিজানুরের বাড়ি সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামে।
ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান সাংবাদিকদের জানান, শহরের নাগেরবাজার এলাকায় অবস্থিত ওই নার্সিংহোমের অনুকুলে বৈধ কোন কাগজ দেখাতে পারেননি মিজানুর রহমান। নার্সিংহোমের পরিবেশ ছিলো খুবই নোংরা। অভ্যর্থনা টেবিলে বিড়াল বসে ছিল। সেখানে সার্বক্ষণিক কোন সেবিকা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০৯ ঘ.
bdnews24