২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় লরি উল্টে সেনা সদস্য নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি লরি উল্টে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ফেনী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি লরি উল্টে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৩ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দত্তসার এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা নিহত হন কুমিল্লা সেনানিবাসের সৈনিক আব্দুর রহিম ফরাজি (২৪)। তার বাড়ি চট্টগ্রাম বলে পুলিশ জানিয়েছে। ফেনী সদর মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম মিলিটারি একাডেমি থেকে কুমিল্লা সেনানিবাসের সেনা সদস্যদের বহনকারী একটি লরি কুমিল্লা যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে অন্তত ১৩ জন আহত হন। আহত আব্দুর রহিমকে ফেনী শহরের মিশন হাসপাতাল ও অন্যদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রহিমের মৃত্যু হয়েছে বলে জানান। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭২৪ ঘ.