২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম বছরে 'গ্রামীণফোন আজকের সংবাদপত্র'

দিনের প্রথম প্রহরে দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান 'গ্রামীণফোন আজকের সংবাদপত্র' সপ্তম বছরে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনের প্রথম প্রহরে দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান 'গ্রামীণফোন আজকের সংবাদপত্র' সপ্তম বছরে পৌঁছেছে। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় ২০০৫ সালের ৬ অগাস্ট থেকে প্রচারিত হয়ে আসছে সংবাদভিত্তিক এই 'টক শো'। অনুষ্ঠানটির সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার থেকে দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণফোনের সহযোগিতায় দৈনিক পত্রিকার প্রথম সংস্করণের কপি নিয়ে প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে শুরু হয় ১৫ মিনিটের এই অনুষ্ঠান। গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা অতিথি হিসেবে প্রতিদিনের আলোচনায় অংশ নেন। আমীরুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে আছেন কাজল ঘোষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০৩১ ঘ.