২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল শুরু

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় শুক্রবার উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ পাঁচঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় শুক্রবার উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ পাঁচঘণ্টা বন্ধ ছিল। সকাল ১০টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশনের কাছে সিল্কসিটি এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন ধরে। পরে ঈশ্বরদী থেকে একটি ইঞ্জিন এনে বিকল ট্রেনটিতে লাগিয়ে বিকাল পৌনে ৪টার দিকে ট্রেনটি চালু করা হয়। সিল্কিসিটির সহকারী চালক মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছে। ট্রেনের যাত্রী আব্দুস সামাদ জানান, সদানন্দপুর স্টেশন ছেড়ে প্রায় ২০০ গজ সামনে যাওয়ার পরই ইঞ্জিনে আগুন ধরে। রেলের কর্মীরা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৫ ঘ.