২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ভোমরায় আটক চার

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

সাতক্ষীরা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে একটি বাঁধের কাছ থেকে এই চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সেলিম সাংবাদিকদের জানান, আটককৃত চার বাংলাদেশি বিকালে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। চলাফেরা সন্দেহজনক হওয়ায় এসময় বিজিবি ভোমরা ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। তাদেরকে আটক করা হয়। এএসআই সেলিম জানান, সন্ধ্যায় তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে বিজিবি'র পক্ষ থেকে থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের নাসির উদ্দীন (২২), বন্দকাটি গ্রামের মনতাজুল ইসলাম (২০), হোগলা গ্রামের আলাউদ্দীন মোড়ল (১৯) ও চাঁচাই গ্রামের মেছের আলী (৪০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১০ ঘ.