২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সড়ক অবরোধ, লাঠিপেটা ও সংঘর্ষে আহত ৫০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

পঞ্চগড়, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামুর মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে চেয়ারম্যানের সমর্থকরা। চেয়ারম্যান কামু এক গরু ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজি ও মারপিটের মামলায় ২৮ জুলাই থেকে কারাগারে আছেন। এলাকাবাসী জানায়, বুধবার একটি মামলায় কামুর জামিনের আবেদন নামঞ্জুর হয়। এ খবর পেয়ে তার সমর্থকরা বিকাল সাড়ে ৪টার দিকে বুড়াবুড়ি বাজারে অবস্থান নিয়ে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে। রাতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তেঁতুলিয়া থানার ওসি অবরোধ তুলে নেয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান। কিন্তু এ আহ্বানে সাড়া না দিয়ে তারা চেয়ারম্যানের মুক্তির দাবিতে অবরোধ অব্যাহত রাখে। এই পরিস্থিতিতে পুলিশ লাঠিপেটা করে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। লোকজন আতঙ্কিত হয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়। এসময় পুলিশ কয়েকটি বাড়িতে ঢুকে নারীদেরকেও লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পাথর ছুঁড়ে ও লাঠিসোটা নিয়ে পুলিশকে তাড়া করে। পুলিশ কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। উভয়ের ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল গণি (২৫) নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষে আহত হাইওয়ে পুলিশের কনস্টেবল আবুল কালাম আজাদ, মিজানুর রহমান এবং ইউপি সদস্য আব্দুর রশিদ, আব্দুল গণি, আব্দুর রহমান, জুমার উদ্দিন, তরিকুল ইসলামকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তেঁতুলিয়া থানার ওসি মাহবুব উল আলম, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোমিন আলীসহ আরো ৮ পুলিশ সদস্য এবং ৪০/৪৫ জন অবরোধকারী ও সাধারণ মানুষ আহত হন। রাত দেড়টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল