২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হট্টগোল: পাপিয়াসহ গ্রেপ্তার ৩

আদালতে হট্টগোলের মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ তিনজন। গ্রেপ্তার অন্য দুই আইনজীবী হলেন তৌহিদুল ইসলাম এবং আবু বকর সিদ্দিক রাজন। পাপিয়া এবং তৌহিদুল শাহবাগ থানায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তার তিনজনই গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাপিয়া ও রাজনকে মৎস্য ভবনের সামনে একটি প্রাইভেট গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রায় একই সময় হাইকোর্ট থেকে বের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তৌহিদুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। "হাইকোর্ট প্রাঙ্গণে হট্টগোলের ঘটনায় শাহবাগ থানায় মঙ্গলবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।" মামলাটি এখন গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলেও জানান মনিরুল। এর আগে শাহবাগ থানার উপ-পরিদর্শক হীরেন্দ্র নাথ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন হাইকোর্টের সামনের সড়ক থেকে পাপিয়া এবং শরীফ উদ্দীন আহম্মেদ নামে অন্য এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। তবে শরীফ উদ্দিন নামে কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান উপ-কমিশনার মনিরুল ইসলাম এবং শাহবাগ থানার ওসি রেজাউল করিম। বুধবার পাপিয়াসহ ১৩ আইনজীবী হাইকোর্টে জামিনও চেয়েছিলেন। তবে বৃহস্পতিবার একটি হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই তারা গ্রেপ্তার হন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পাপিয়ার স্বামী হারুনুর রশীদ বিএনপির সাবেক সংসদ সদস্য। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের অন্য একটি বেঞ্চে হট্টগোল হয়। একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির কথা তুলে তার দেশপ্রেম নিয়ে আদালত প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে। আদালতের ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি সমর্থক ১৪ আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা করে। তাতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৩ জন জামিনের আবেদন করেন। যে ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হচ্ছেন- সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, আইনজীবী কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, মাহমুদ আরেফিন স্বপন, আবদুল