২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিক স্পটের কর্মচারীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার শিশিরচালায় অবস্থিত পুষ্পদাম পিকনিক স্পটের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

গাজীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার শিশিরচালায় অবস্থিত পুষ্পদাম পিকনিক স্পটের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই এলাকার তুলা উন্নয়ন বোর্ডের সীমানার ভিতরে একটি গাছে তার লাশ পাওয়া যায়। নিহত রাজিব হোসেন রাজু (১৯) ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওই পিকনিক স্পটের রেস্ট হাউজে কাজ করতেন। রাজুর বড়ভাই আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজু মঙ্গলবার বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে বাড়ি ফেরেনি। তিনি অভিযোগ করেন, রাজুকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে পুষ্পদাম কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। তবে এ ব্যাপারে পুষ্পদাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিরান হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৭ ঘ.