বরিশাল, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর গাউয়ারসার এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে একটি পাইপগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাউয়ারসার এলাকার সনিয়া মসজিদ গলির ভিতরে মাদকের চালান আসার খবর পেয়ে অভিযান চালানো হয়।
ওই গলির পাশে একটি বাথরুমের ভেতর একটি ব্যাগে থেকে তিন রাউন্ড পাইপগানের এবং চার রাউন্ড রাইফেলের গুলিসহ পাইপগানটি পাওয়া যায়।
থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অস্ত্র ও গুলির মালিকের খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২৬ ঘ.
bdnews24