২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর পাঁচ রুটে বাস বন্ধ

বাস শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বাস মালিকদের সঙ্গে বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর অভ্যন্তরীন পাঁচ রুটে বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

রাজবাড়ী, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বাস মালিকদের সঙ্গে বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর অভ্যন্তরীন পাঁচ রুটে বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানায়, রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাট, যৌকুড়া ঘাট, বালিয়াকান্দি, ফরিদপুর ও কুষ্টিয়া সড়কে মঙ্গলবার সকাল থেকেই বাস বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাস শ্রমিকরা রাজবাড়ী মুরগির ফার্ম স্ট্যান্ড এলাকায় কল্যাণ তহবিলের নামে বাস প্রতি ১০টাকা করে চাঁদা তুলতে যায়। এ সময় বাস মালিক পক্ষের লোকজন বিষয়টিকে অবৈধ হিসেবে অভিহিত করে জেলা প্রশাসনকে জানায়। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের চাঁদা তুলতে নিষেধ করে। এতে বাস মালিকদের সঙ্গে শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয়। শ্রমিকরা অভ্যন্তরীন ৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। রাজবাড়ী পরিবহন মালিক গ্র"পের সভাপতি আকতারুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস থেকে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। তারা অবৈধ ভাবে চাঁদা তোলায় আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী জানান, বিষয়টি বাস মালিক ও পরিবহন শ্রমিকদের অভ্যন্তরীন ব্যাপার। এ নিয়ে তিনি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। বুধবার এ ব্যাপারে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৯ ঘ.