২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে 'স্বাভাবিক' বন্যার পূর্বাভাস

চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে এই বন্যা স্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে এই বন্যা স্বাভাবিক। মঙ্গলবার অগাস্ট মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিুচাপ হতে পারে। পাশাপাশি দেশের উজানে গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মাসে দেশের উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে 'স্বাভাবিক' বন্যা হতে পারে। এছাড়া সামগ্রিকভাবে পুরো মাসে স্বাভাভিক বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বজলুর রশিদ জানান, বর্ষা মৌসুমে সাধারণত নদ-নদীর পানি স্বাভাবিক সীমা অতিক্রম করে নিুাঞ্চল ও হাওরগুলো প্লাবিত হয়। একেই স্বাভাবিক বন্যা বলা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অগাস্ট মাসে ঢাকা বিভাগে গড়ে ৩১০ মিলিমিটার বৃষ্টি