২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি সুস্থ আছেন। দুপুরে তিনি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য রোববার রাষ্ট্রপতিকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮২ বছর বয়সি জিল্লুর রহমান নিয়মিতভাবেই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৭০৮ ঘ.