২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ চেটিয়াকে ফেরতে ফের অনুরোধ দিল্লির

উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে মহমোহন সিংয়ের সফরের আগেই তাকে পাওয়ার আশা করছে নয়া দিল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নয়া দিল্লি, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে মহমোহন সিংয়ের সফরের আগেই তাকে পাওয়ার আশা করছে নয়া দিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সোমবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, "যত শিগগির সম্ভব চেটিয়াকে আমাদের হাতে হস্তান্তর করার জন্য অনুরোধ জানিয়েছি আমরা।" গত সপ্তাহে সফরের সময় ঢাকায় সাংবাদিকদের অবশ্য এ বিষয়ে কিছু বলেননি তিনি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। তার সফরের আগেই অনুপ চেটিয়াকে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া (গোলাপ বড়ুয়া) বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোনসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিদেশি ও পাসপোর্ট আইনে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতার কারণে তিনি এখনো বাংলাদেশের কারাাগারে রয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আদালতে তার আবেদনেরও নিষ্পত্তি হয়নি। অনুপ চেটিয়াসহ উলফার রাজনৈতিক শাখার অন্যান্য নেতাদের নিয়ে ভারতের সরকারের সঙ্গে শান্তি প্রক্রিয়ার আলোচনা শুরু করার জন্য চেটিয়াকে ফেরত নিতে চায় নয়াদিল্লি। উলফার কয়েকজন নেতা পক্ষে থাকলেও সামরিক শাখার প্রধান পরেশ বড়