২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে অতিরিক্ত বাস ও ট্রেন

রমজানে রাজধানীতে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে রাজধানীতে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রমজানে রাজধানীতে যানজট কমাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ বেশ কিছু উদ্যেগ নেওয়া হয়েছে। তবে ফুটপাত থেকে হকার উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই। এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন যোগাযোগমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দ্রুতগতির বাস সার্ভিস চালুর ব্যাপারে এডিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন নির্মাণের ব্যাপারেও এডিবি রাজি হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/১৬১৫ ঘ.