কিশোরগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
এ ঘটনায় ওই কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মো. মফিজ উদ্দিন।
এলাকাবাসী জানায়, রোববার রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর শতাধিক লোক উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা চালায়। তারা আসবাবপত্র ও জানালা ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়। এতে আধাপাকা ওই কার্যালয়ের আসবাবসহ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।
খবর পেয়ে বাজিতপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে কিশোরগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল কবীর জানান।
বাজিতপুর থানার ওসি গোলাম রহমান বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24