ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ মার্তিনেজ রোববার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন।
দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
ঢাকায় দায়িত্বপালনের সময় খালেদার সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী রাষ্ট্রদূত।
এ সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০০৭ ঘ.
bdnews24